× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৪:১০ পিএম

খাগড়াছড়ি-২৯৮ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল, একজনের স্থগিত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৪:১০ পিএম

খাগড়াছড়ি-২৯৮ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। ছবি- রূপালী বাংলাদেশ

খাগড়াছড়ি-২৯৮ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। ছবি- রূপালী বাংলাদেশ

খাগড়াছড়ি-২৯৮ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। মোট ১৬টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে ১৫টি। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৭টি মনোনয়নপত্র বাতিল এবং ১টি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই-বাছাই শেষে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে গণঅধিকার পরিষদের প্রার্থী দ্বীনময় রোয়াজা বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

এ ছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলের কারণ হিসেবে ১ শতাংশ ভোটার সমর্থনের তালিকা সঠিক না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি ও অসঙ্গতির কথা জানানো হয়।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

Link copied!