× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৯:১৩ পিএম

‘বেগম খালেদা জিয়াই ছিলেন সার্বভৌমত্ব রক্ষার প্রতীক’

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৯:১৩ পিএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মাটিরাঙ্গা পৌরসভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি- রূপালী বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মাটিরাঙ্গা পৌরসভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি- রূপালী বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম ও দেশপ্রেমের কথা স্মরণ করে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বলেই দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল। তিনি ছিলেন সার্বভৌমত্বের প্রতীক। বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশের মানুষ হারিয়েছে একজন প্রকৃত দেশপ্রেমিককে। খালেদা জিয়ার মৃত্যুতে এ দেশের যে ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ হবার নয়।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাটিরাঙ্গা পৌরসভার পূর্ব ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাটিরাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি নাছির আহম্মদ চৌধুরী, ছাত্রবিষয়ক সম্পাদক শাহেদুল ইসলাম সুমন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক বাদশা মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারপ্রধান শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশত্যাগে বাধ্য করার চেষ্টা করলেও তিনি দেশ ছাড়েননি। সে সময় তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। তারা দাবি করেন, পরিকল্পিতভাবে ‘স্লো পয়জনিং’-এর মতো অমানবিক প্রক্রিয়ায় তাকে হত্যা করা হয়েছে। এটি শুধু একজন নেত্রীর নয়, গণতন্ত্রের ওপরও সরাসরি আঘাত বলে অভিযোগ করেন বক্তারা।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নারায়ণ ত্রিপুরা, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, মো. সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসুদ্দিনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এরপর ৪ নম্বর ওয়ার্ডের ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং ৯ নম্বর ওয়ার্ডের বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।

রূপালী বাংলাদেশ

Link copied!