× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০১:৪৭ পিএম

অনিয়ম ও চাঁদাবাজিতে বিএনপি জনবিচ্ছিন্ন : ইয়াকুব চৌধুরী

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০১:৪৭ পিএম

ইয়াকুব আলী চৌধুরীর সমর্থনে নির্বাচনি মহিলা সমাবেশে। ছবি : রূপালী বাংলাদেশ

ইয়াকুব আলী চৌধুরীর সমর্থনে নির্বাচনি মহিলা সমাবেশে। ছবি : রূপালী বাংলাদেশ

খাগড়াছড়ি সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেছেন, অনিয়ম, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মের কারণে বিএনপি এখন বাংলাদেশে একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলে জামায়াতে ইসলামী খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আয়োজনে একটি নির্বাচনি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর পক্ষে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।

 

তিনি বলেন, বর্তমান বাংলাদেশের প্রায় ১৮ কোটি মানুষের একমাত্র জনপ্রিয় দল হলো জামায়াতে ইসলামী। দাঁড়িপাল্লা প্রতীক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ঘুষ দিয়ে চাকরি করতে হবে না এবং সাধারণ মানুষের ভাগ্যের মৌলিক পরিবর্তন ঘটবে।

সমাবেশে বিবি ছায়েরা সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা। এ সময় জুম্মাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক নারী সমর্থক উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!