× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:১৯ পিএম

১৪৫টি ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:১৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

খুলনার পাইকগাছায় ১৪৫টি ইয়াবাসহ আবদুস সালাম মুন্না (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবদুস সালাম উপজেলার লস্কর ইউনিয়নের ইন্তাজ আলী মোল্লার ছেলে। তিনি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং দীর্ঘদিন পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে লস্কর ইউনিয়নের একটি স্থানে থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করে।

পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, গ্রেপ্তার ব্যক্তি চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!