× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:০৩ পিএম

মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার

খুলনা ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:০৩ পিএম

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন মিয়া গোলাম প‌রোয়ার।  ছবি : সংগৃহীত

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন মিয়া গোলাম প‌রোয়ার। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের ম‌নোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এরপর ম‌নোনয়নপত্র তুলে দেন খুলনা-৬ আস‌নের প্রার্থী বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর কেন্দ্রীয় কর্মপ‌রিষদ ও খুলনা অঞ্চল সহকারী প‌রিচালক মাওলানা আবুল কালাম আজাদ। তারপ‌র দেন খুলনা-২ আসনের প্রার্থী বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর কেন্দ্রীয় মজ‌লিসে শূরার সদস্য ও মহানগরীর জামায়া‌তের সেক্রেটারি জেনা‌রেল অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল।

এর আগে সকাল সাড়ে ৯টার ম‌নোনয়নপত্র জমা দি‌তে জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের নিচে দলীয় নেকাকর্মী‌দের সঙ্গে নি‌য়ে খুলনা-৫ আস‌নের সংসদ সদস্য প্রার্থী ও জামা‌য়েতের সে‌ক্রেটারি জেনা‌রেল মিয়া গোলাম প‌রোয়ার অবস্থান ক‌রেন।

রূপালী বাংলাদেশ

Link copied!