× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপসা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:৪৪ পিএম

রূপসায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

রূপসা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:৪৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

খুলনার রূপসায় ইজিবাইকের ধাক্কায় মারিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের অফদার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া ওই গ্রামের ইমন সিকদারের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে। ঘটনার পর ইজিবাইক চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মারিয়াকে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, দুপুর ১২টা ১৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হাসপাতালে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। এ ঘটনায় ঘাতক ইজিবাইকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রূপসা থানায় রাখা হয়েছে।

Link copied!