খুলনার পাইকগাছায় শিবসা নদী থেকে বিপুল পরিমাণ বাগদা ও গলদা পোনা ধরার অবৈধ বেহুন্দী (নেট) জাল জব্দ করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ঐতিহ্যবাহী শিবসা নদী ও দেলুটি ইউনিয়নের হাপরখালী নদীতে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ কম্বিং অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মৎস্যসম্পদ ধ্বংসকারী বিপুল পরিমাণ পোনা ধরার বেহুন্দী জাল জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে অভিযানে নৌ পুলিশের এএসআই আতাউর রহমান ও ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ সূত্র জানায়, মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে জানতে চাইলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, অবৈধভাবে পোনা আহরণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
-20260202220210.webp)

