× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:৪০ পিএম

খুলনার ৬টি আসনে পাঠানো হলো ব্যালট পেপার

খুলনা ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:৪০ পিএম

বস্তাতে ব্যালট পেপার। ছবি : রূপালী বাংলাদেশ

বস্তাতে ব্যালট পেপার। ছবি : রূপালী বাংলাদেশ

খুলনার ছয়টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত নয়টি উপজেলায় অনুষ্ঠিতব্য নির্বাচনের ব্যালট পেপার ও গণভোটের ব্যালট পেপার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে সংশ্লিষ্ট নির্বাচনি কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ব্যালট পেপার হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হয়।

ট্রেজারি সূত্রে জানা যায়, গত শনিবার সব ধরনের যাচাই-বাছাই শেষে ব্যালট বক্স হস্তান্তর করা হয়। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ে এবং খুলনা মহানগরীর দুটি সংসদীয় আসনের জন্য ব্যালট পেপার পাঠানো হয়। এর আগে শনিবার উপজেলা পর্যায়ে নির্বাচনি অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছিল।

ব্যালট পেপার সংগ্রহকালে বিদেশি নির্বাচন পরিদর্শক হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ও শ্রীলঙ্কা থেকে আগত একটি পরিদর্শক দল পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করে।

জেলা নির্বাচন অফিসার মো. সোহেল সামাদ বলেন, ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার ও গণভোটের ব্যালট পেপার সোমবার সব সরকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি খুলনার ৮৪০টি ভোটকেন্দ্রে নির্বাচনের সব সরঞ্জামাদি পৌঁছে যাবে।

Link copied!