× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৮:১৯ এএম

ফুলতলায় চাঁদাবাজ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

খুলনা ব্যুরো

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৮:১৯ এএম

ফুলতলা থানা। ছবি- রূপালী বাংলাদেশ

ফুলতলা থানা। ছবি- রূপালী বাংলাদেশ

খুলনায় ফুলতলায় চাঁদাবাজির অভিযোগে আলম মোল্লা (৪০) নামের এক ব্যক্তি পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) ফুলতলা উপজেলার জামিরা বাজারে এ ঘটনা ঘটে।

তিনি পার্শ্ববতীর্ ডুমুরিয়া উপজেলার টোলনা মাঝেরপাড়া গ্রামের হায়দার মোল্যার পুত্র।

নিহত আলম ডুমুরিয়ার টোলনা গ্রামের হায়দার আলী মোল্লার ছেলে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

পুলিশ জানায়, শনিবার জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্লার টোলনা গ্রামের বাড়িতে গিয়ে ৪-৫ জন সন্ত্রাসী জীবননাশের হুমকি দেয়। এর আগে জামিরা বাজারে তাকে অস্ত্রের মুখে জিম্মী করে চাঁদা দাবি করা হয়। 

এ ঘটনা জানাজানি হলে বাজারের ব্যবসায়ীরা একজোট হয়ে আলম মোল্লাকে বাড়ি থেকে ধরে বাজারে এনে গণপিটুনি দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ফুলতলা থানার ওসি মো. জেল্লাল হোসেন জানান, ‘খবর পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত আলমের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

Link copied!