× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:২৬ পিএম

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ৪

খুলনা ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:২৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

খুলনা মহানগরে অবৈধভাবে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মহানগরের জোড়াগেট এলাকার এইচআরসি ভবনের পাশের একটি গলিতে পরিচালিত বিশেষ অভিযানে এই কারখানাটি শনাক্ত করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- দোহা আয়রন ফাউন্ড্রি কারখানার মালিক নজরুল ইসলাম এবং কারিগর শহিদুল ইসলাম (৫৮), আকবর আলী (৫৮) ও পিকলু।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে পরিচালিত অবৈধ অস্ত্র তৈরির কার্যক্রমের প্রমাণ মেলে। শহরের জনবহুল ও মধ্যবর্তী এলাকায় এমন একটি কারখানার অস্তিত্ব প্রকাশ পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, ‘কারখানা থেকে অস্ত্র তৈরির সাঁচ, সীসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ আনুমানিক ৩০ থেকে ৩৫টি অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জামগুলো দিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রস্তুত করা হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও জানান, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘নগরীর ভেতরে এ ধরনের অস্ত্র তৈরির কারখানা অত্যন্ত উদ্বেগজনক। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং কোথাও আর কোনো কারখানা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

Link copied!