× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:৫৮ এএম

খুলনায় হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:৫৮ এএম

নিহত যুবক তানভীর কবির তপু। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত যুবক তানভীর কবির তপু। ছবি : রূপালী বাংলাদেশ

খুলনা মহানগরের দোলখোলা ইসলামপুর মোড় এলাকার হোটেল বিলাসী থেকে তানভীর কবির তপু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় হোটেলের তৃতীয় তলার ৩১২ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর কবির তপু কয়েক মাস ধরে ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সোমবার রাতে তিনি খাবার নিয়ে কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করেন।

মঙ্গলবার দুপুরে হোটেলকর্মীরা খাবার দিতে গিয়ে কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে দরজা ভেঙে কক্ষের ভেতরে মেঝেতে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

খুলনা সদর থানার ওসি কবির হোসেন জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!