× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৯:২৭ পিএম

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে আরেক নেতার আপিল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৯:২৭ পিএম

নির্বাচন ভবন। ছবি- সংগৃহীত

নির্বাচন ভবন। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আপিল করেছেন একই আসনে মনোনয়ন বাতিল হওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল।

বুধবার (৭ জানুয়ারি) ঢাকায় নির্বাচন কমিশনে তিনি এ আপিল করেন। একই সঙ্গে নিজের মনোনয়নপত্র বৈধ ঘোষণার দাবিতেও কমিশনে আপিল করেন শেখ মজিবুর রহমান ইকবাল। তিনি অভিযোগ করেন, নিজের প্রার্থিতা ফিরে পেতে আপিলের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করলেও যথাসময়ে ওই আসনের বৈধ ঘোষিত প্রার্থীদের তালিকা পাননি।

বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন বাতিল চেয়ে দাখিল করা আপিল আবেদনে শেখ মজিবুর রহমান ইকবাল উল্লেখ করেন, কিশোরগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী সৈয়দ এহসানুল হুদার মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামার তথ্য যথাযথভাবে যাচাই না করেই মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। সঠিকভাবে যাচাই করা হলে তার মনোনয়ন বৈধ হওয়ার কোনো সুযোগ নেই এবং তা বাতিলযোগ্য বলে বিবেচিত হতো।

আপিলে ইকবাল আরও উল্লেখ করেন, বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদার মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় ছবি, স্বাক্ষর ও তারিখ নেই। হলফনামার ৩ নম্বর কলামের ‘খ’ অনুচ্ছেদে ভুল তথ্য দেওয়া হয়েছে এবং ‘গ’ অনুচ্ছেদে তথ্য অসম্পূর্ণ। ৭ নম্বর কলামের ‘ক’ অনুচ্ছেদে ভুল তথ্য রয়েছে, ৮ নম্বর কলাম পূরণ করা হয়নি এবং ১০ নম্বর কলামের ‘ক’ অনুচ্ছেদও ভুল। এ ছাড়া হলফনামাটি প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক দ্বারা সত্যায়িত নয়।

শেখ মজিবুর রহমান ইকবাল অভিযোগ করে বলেন, তার মনোনয়নপত্রে সামান্য তথ্যগত ভুল থাকায় সেটি বাতিল করা হয়েছে। অথচ সৈয়দ এহসানুল হুদার মনোনয়নপত্রে একাধিক ভুল, অসত্য তথ্য এবং ছবি ও স্বাক্ষর না থাকলেও সেটি বৈধ ঘোষণা করা হয়েছে। ছবি, স্বাক্ষর ও তারিখ না থাকা সত্ত্বেও কীভাবে একজন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়—সে প্রশ্নও তোলেন তিনি। আপিল নিষ্পত্তির মাধ্যমে সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন বাতিল এবং নিজের মনোনয়ন বৈধ ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেন শেখ মজিবুর রহমান ইকবাল।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদা বলেন, তিনি যথাযথভাবে কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও বাজিতপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথক দুটি মনোনয়নপত্র দাখিল করেছেন। সব তথ্য সঠিক থাকায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আসলাম মোল্লা জানান, গত ৬ জানুয়ারি শেখ মজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ-৫ আসনে বৈধ ঘোষিত প্রার্থীদের তালিকা পেতে আবেদন করেন। ৭ জানুয়ারি রেকর্ড রুম থেকে তাকে দুই কপি তালিকা সরবরাহ করা হয়েছে। মনোনয়নপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে কেউ সংক্ষুব্ধ হলে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।

Link copied!