× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৭:১৯ পিএম

যৌথবাহিনীর অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৭:১৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলার বৌলাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি করে তার বহনকৃত ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। আটক নারী আমেনা খাতুন (৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ী উত্তর গ্রামের রুহুল আমিনের স্ত্রী।

এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, করিমগঞ্জ উপজেলায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নির্দেশনা অনুযায়ী আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির।

এ ছাড়াও অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত, করিমগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যবৃন্দ এবং করিমগঞ্জ থানা পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!