× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৮:৩৯ পিএম

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৮:৩৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের নিকলী উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫-২০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।

সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন নিকলী-বাজিতপুর (৫) আসনের ধানের শীর্ষ মনোনীত প্রার্থী সৈয়দ এহসান হুদা, থানা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু ও সাধারণ সম্পাদক হেলিম তালুকদার।

বিএনপিতে সদ্য যোগদানকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিকলী উপজেলা আহ্বায়ক আল হেবিন বলেন, ‘২০২৪ সালের আন্দোলনটি ছিল আমাদের অধিকার আদায়ের আন্দোলন এবং নতুন বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন আমরা দেখেছি। আমরা বিশ্বাস করি, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই পূরণ করতে পারবেন। তাই আজ আমরা নিকলী উপজেলার প্রায় ১০-১৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছি।’

বিএনপির স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, এই যোগদানের মাধ্যমে নিকলী বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির গণভিত্তি বিস্তৃত হবে।

Link copied!