× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:৪৪ পিএম

বহিষ্কারের হিড়িক 

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:৪৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির আরও ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

কিশোরগঞ্জ জেলাধীন নিকলী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজি মো. মাসুক মিয়া, এখলাসুর রহমান দুলাল, নিকলী উপজেলার বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. হারুন অর কাইয়ূম, উপজেলা বিএনপির সদস্য বদরুল আলম বাচ্চু, কারপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ, জারইতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইসহাক মেম্বার, বাজিতপুর উপজেলার বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মামুনুর রহমান পুটন, মাইজচর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, গাজীরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল রহমান ভূইয়া, হিলচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম, মাইজচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও কৈইলাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের পর নেতাকর্মীদের মুখে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। একজন বহিষ্কার হওয়া নেতা বলেন, ‘বিএনপি আমাদের জন্য দোয়া ও শুভ কামনা দিল। ধন্যবাদ, বিএনপি দুর্দিনের ফসল বুঝে পেয়েছি। বহিষ্কার এখন টিস্যু পেপারের চেয়েও সস্তা!’

রূপালী বাংলাদেশ

Link copied!