× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আশরাফুল ইসলাম রাজন, কিশোরগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৮:৫৪ পিএম

জনসভায় গিয়ে মারা যাওয়া দুই কর্মীর স্বজনদের পাশে দাঁড়াবেন জামায়াত আমির

আশরাফুল ইসলাম রাজন, কিশোরগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৮:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জনসভায় অংশ নিতে গিয়ে পৃথক ঘটনায় নিহত দুই কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে কিশোরগঞ্জে আসছেন ডা. শফিকুর রহমান। আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সড়কপথে তার কিশোরগঞ্জ শহরে পৌঁছানোর কথা রয়েছে।

জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমির ডা. শফিকুর রহমান। ওই জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নামে এক কর্মী নিহত হন।

এ ছাড়া ৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের ইটনা উপজেলার মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত আরেকটি নির্বাচনি জনসভায় উপস্থিত ছিলেন নূরুল ইসলাম সাদ্দাম ও সাদিক কায়েম। ওই জনসভায় যাওয়ার পথে স্ট্রোক করে শাহ আলম নামে জামায়াতের এক সমর্থক মারা যান।

নিহত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জানাতে আগামীকাল নিকলীর ছাতিরচর ও জেলার ইটনা উপজেলা সফর করবেন জামায়াতের আমির।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।
 

রূপালী বাংলাদেশ

Link copied!