× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:৫৮ পিএম

নরসুন্দা নদীর মাঝের স্থাপনা সরাতে এমপি মাজহারুলের আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:৫৮ পিএম

নরসুন্দা নদী পরিদর্শনে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

নরসুন্দা নদী পরিদর্শনে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জ জেলা শহরের প্রাণপ্রবাহ নরসুন্দা নদী দখল করে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। তিনি দুই দিনের আল্টিমেটাম দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করা হলে প্রশাসনের মাধ্যমে তা গুঁড়িয়ে দেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের পুরান থানা এলাকায় নদীর জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শনে যান এমপি।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নদীর উপর স্থাপনার একটি ছবি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, কিশোরগঞ্জ শহরের একটি অংশে নরসুন্দা নদী দখল করে বাউন্ডারি নির্মাণ করছেন হুমায়ুন কবির ও মকবুল মিয়া নামে দুই ব্যক্তি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সরেজমিনে পরিদর্শন করেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।

পরিদর্শন শেষে মো. মাজহারুল ইসলাম বলেন, নরসুন্দা শুধু একটি নদী নয়, এটি কিশোরগঞ্জবাসীর আবেগ, ইতিহাস ও অর্থনীতির অংশ। নদী দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। তিনি আরও জানান, নদীর স্বাভাবিক প্রবাহ ও অস্তিত্ব রক্ষায় সব ধরনের অবৈধ দখল উচ্ছেদ করা হবে। পাশাপাশি দ্রুত খননের মাধ্যমে পানিপ্রবাহ সচল রাখার উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিঞা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!