× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৫:৪৯ পিএম

জ্বালানি সংকটে পরিবহন ব্যাহত, আড়তে পড়ে থাকছে মিষ্টি কুমড়া

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৫:৪৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের তাড়াইলে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। উপজেলার কোনো পেট্রোল পাম্প না থাকায় চালকরা প্রায় ২০ কিলোমিটার দূরের ময়মনসিংহ জেলার নান্দাইল অথবা ৩০ কিলোমিটার দূরের কিশোরগঞ্জ সদর থেকে জ্বালানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন।

তবে বেশিরভাগ সময় প্রয়োজনীয় জ্বালানি পাওয়া যাচ্ছে না বা সীমিত পরিমাণে পাওয়া যাচ্ছে, যা স্থানীয় পরিবহন ও পণ্য সরবরাহ ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলছে।

উপজেলায় পেট্রোল পাম্প না থাকায় চালকদের পার্শ্ববর্তী উপজেলা বা জেলা থেকে জ্বালানি আনতে হচ্ছে। এতে সময় ও খরচ উভয়ই বেড়ে যাচ্ছে। অনেক সময় জ্বালানি সংকটে পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

পরিবহন সংকটের কারণে কৃষিপণ্যও আড়তে পড়ে থাকছে। বিশেষ করে মিষ্টি কুমড়া বিক্রি করতে না পেরে হতাশ হয়ে পড়েছেন কৃষক ও আড়তদাররা। তাড়াইল উপজেলা সদরের মাদরাসা মার্কেটের কাঁচামালের আড়তে বিপুল পরিমাণ মিষ্টি কুমড়া স্তুপ করে রাখা হয়েছে, যা সময়মতো বাজারে পাঠানো সম্ভব হচ্ছে না।

স্থানীয় সিএনজি, অটোরিকশা ও ভ্যানচালকরা ভাড়া ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছেন। যাত্রীরা অভিযোগ করেছেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার কারণে নিত্যদিনের যাতায়াতে বাড়তি চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর।

ট্রাকচালক জাকিরুল ইসলাম বলেন, তাড়াইল মাদরাসা মার্কেটের কাঁচামালের আড়ত থেকে দেশের বিভিন্ন প্রান্তে মালামাল পরিবহনের জন্য প্রয়োজনীয় জ্বালানি পাওয়া যায় না। মাঝে মাঝে বাধ্য হয়ে রাস্তার ধারের কালোবাজার থেকে অতিরিক্ত দামে জ্বালানি কিনতে হয়। এতে সময়মতো পণ্য পৌঁছানো সম্ভব হচ্ছে না এবং খরচও অনেক বেড়ে যাচ্ছে।

তাড়াইল উপজেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, বর্তমান পরিবহন সংকটের কারণে নিয়মিত ট্রিপ কমে গেছে। এতে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছেন, আর দালালচক্র সক্রিয় হয়ে উঠছে। তারা সতর্ক করে বলেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে পরিবহন খাতে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।

মাদরাসা মার্কেটের কাঁচামালের আড়তদার আবদুল আজিজ মিয়া বলেন, জ্বালানি সংকটের কারণে ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়ছে। আগে যেখানে সহজে ও কম খরচে পণ্য আনা-নেওয়া করা যেত, এখন সেখানে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। পরিবহন না থাকায় মিষ্টি কুমড়াসহ অনেক পণ্য আড়তেই পড়ে আছে, যা বড় ক্ষতির কারণ।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদে তাড়াইলে স্থায়ী পেট্রোল পাম্প স্থাপন, জ্বালানি সরবরাহ বৃদ্ধি এবং পরিবহন খাতে নিয়মিত মনিটরিং জরুরি। স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!