× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৯:২১ পিএম

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর অভিযোগে আটক ৫ তরুণ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৯:২১ পিএম

আটক হওয়া ৫ জন। ছবি- সংগৃহীত

আটক হওয়া ৫ জন। ছবি- সংগৃহীত

কুড়িগ্রাম জেলা শহরে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর অভিযোগে পাঁচ তরুণকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনিবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জেলা শহরের কলেজ মোড় এলাকায় একাধিক স্থানে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো হয়। বিষয়টি জানার পরপরই থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে খলিলগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় রংপুরগামী একটি মিনিবাসের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা পাঁচ তরুণকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) ও মাহমুদুর রহমান (২৫)। তাদের বাড়ি যথাক্রমে যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, জাবের আল রাফিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। সাকিবুল হাসান ও শামীম হোসেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একই বিভাগের শিক্ষার্থী। এ ছাড়া ফাহমিদ হাসান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগের এবং মাহমুদুর রহমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থী।

ডিবি পুলিশ আরও জানায়, পোস্টার সাঁটানোর স্থানগুলোর সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আটক তরুণদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঢাকা থেকে কুড়িগ্রামে এসে হিযবুত তাহরীরের প্রচারণামূলক পোস্টার সাঁটানোর কথা স্বীকার করেছেন।

এদিকে, আটকের পরপরই পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ সংগঠনের পোস্টারগুলো অপসারণ করে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) খন্দকার ফজলে রাব্বি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর অভিযোগে পাঁচ তরুণকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রক্রিয়া চলমান।’

Link copied!