× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:১৫ পিএম

কুড়িগ্রামে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:১৫ পিএম

কুড়িগ্রামে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে ডিম-দুধ বিক্রি। ছবি : রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে ডিম-দুধ বিক্রি। ছবি : রূপালী বাংলাদেশ

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামে প্রান্তিক খামারীদের সহযোগিতায় বাজার নিয়ন্ত্রণে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। 

পহেলা রমজান থেকে শুরু হওয়া কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার সুজামের মোড় এলাকাসহ বিভিন্ন পয়েন্টে বিক্রি কার্যক্রম চলমান রয়েছে।

রমজানে খোলা বাজারে ডিম বিক্রি হচ্ছে ৩২-৩৫ টাকা প্রতিহালি এবং দুধ বিক্রি হচ্ছে প্রায় ৮০-১০০ টাকা প্রতি লিটার। তবে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে চালু হওয়া সুলভ মুল্যে দুধ, ডিম বিক্রি কার্যক্রমে নিম্ন ও মধ্যবিত্তরা কিছুটা স্বস্তি পাচ্ছে।

কুড়িগ্রাম পৌর এলাকার দিনমজুর জয়নাল মিয়া বলেন, আমাদের মতো গরীর মানুষের জন্য তিনবেলার ভাত যোগানো মুশকিল। কিন্তু রমজানে সারাদিন রোজা রেখে সেহেরীতে একটু ভালো-মন্দ খাওয়ার ইচ্ছে থাকলেও পারি না। বাজারে প্রতিহালি ডিম ৩২-৩৫ টাকা ও প্রতি লিটার দুধ ৮০-১০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে প্রাণিসম্পদ দপ্তর থেকে বাজার তুলনায় একটু কম দামে ডিম কিনতে পারলাম। অন্তত রমজান মাসে যদি সবধরণের পণ্যের দাম কম থাকতো তাহলে আমাদের মতো খেটে-খাওয়া মানুষের জন্য সুবিধা হতো।

কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, রমজানের প্রথম দিন থেকেই আমরা বাজারের থেকে কম মূল্যে ডিম ও দুধ বিক্রি করছি। আজ আমরা ১ হাজার পিছ ডিম ও ১০০ লিটার দুধ বিক্রি করেছি। প্রতিহালি ডিম ৩০ টাকা ও প্রতি লিটার দুধ ৬৫ টাকা দরে বিক্রি করা হলো। রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

Link copied!