কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সতর্ক অবস্থানেও রয়েছে বাহিনীটি।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে কুড়িগ্রাম ২২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে।
বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ২২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে সীমান্তের যেসব এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই, সেসব ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
টহল জোরদারের বিষয়ে রৌমারীর দাঁতভাঙা সীমান্ত এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘বিজিবি সদস্যরা নিয়মিত টহল বাড়ানোর কারণে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। স্থানীয় লোকজনও এখন অনেক বেশি সচেতন।’
-20260514132304.webp)

