× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৬:৫৬ পিএম

ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৬:৫৬ পিএম

ব্রহ্মপুত্র ন‌দী।   ছবি- সংগৃহীত

ব্রহ্মপুত্র ন‌দী। ছবি- সংগৃহীত

কু‌ড়িগ্রামের উলিপু‌রে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ হয়েছে। শ‌নিবার (১০ মে) দুপুর তিনটার দিকে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিখোঁজ দুই ভাইয়ের নাম- ইমরান হোসেন (৮) ও ইব্রা‌হিম আলী (১২)। তারা বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে।

বুড়াবুড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস‌্য লোকমান হা‌কিম এ বিষয়টি নি‌শ্চিত করেছেন।

স্থানীয় বা‌সিন্দা আবু সাঈদ বলেন, ছয় বছর আগে ইমরান ও ইব্রাহি‌মের বাবা-মায়ের বি‌চ্ছেদ হয়। এরপর মা ইস‌মো তারার অন‌্যত্র বি‌য়ে হ‌লে তারা দু‌ই ভাই চর জলাঙ্গারকু‌ঠিরতে নানার বা‌ড়িতে থা‌কে।

তিনি বলেন, দুপুরে  রা‌ফি ইসলাম, ইমরান ও ইব্রা‌হিম ব্রহ্মপুত্র নদীতে গোসল ক‌রতে নামে। এ সময় রা‌ফি তীরে উঠতে পারলেও তারা দুই ভাই নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি ক‌রলেও তাদের খোঁজ পাওয়া যায়নি। 

এ বিষয়ে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, এ বিষয়‌টি আমরা শুনেছি। ঘটনাস্থলে লোক পা‌ঠি‌য়ে খোঁজ নেয়া হ‌চ্ছে।

Link copied!