× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৮:৩৪ এএম

২০ কে‌জি ওজনের গাঁজার গাছসহ আটক ১

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৮:৩৪ এএম

২০ কে‌জি ওজনের গাঁজার গাছসহ আটক ব্যক্তি। ছবি- সংগৃহীত

২০ কে‌জি ওজনের গাঁজার গাছসহ আটক ব্যক্তি। ছবি- সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ির আঙিনায় চাষ করা ১০ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ নুরুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নুরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা এবং জবেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন বিকেলে অভিযান চালানো হয়। তার বাড়ির পেছনে বিশেষ কৌশলে লাগানো গাঁজার গাছটি নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর। সবুজ, পুষ্ট গাছটির আনুমানিক ওজন প্রায় ২০ কেজি বলে জানা গেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আল-হেলাল মাহমুদ জানান, অভিযানে গাঁজার গাছ জব্দসহ অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। 

রূপালী বাংলাদেশ

Link copied!