× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৩:৫৬ পিএম

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের পিএস গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৩:৫৬ পিএম

গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম রাশেদ।       ছবি- রূপালী বাংলাদেশ

গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম রাশেদ। ছবি- রূপালী বাংলাদেশ

পতিত সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের রাজনৈতিক পিএস ও তার চাচাতো ভাই রাশেদুল ইসলাম রাশেদ (৪৫) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত রাশেদ কুড়িগ্রামের রৌমারী উপজেলার মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাশেদকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশের একটি টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক প্রতিমন্ত্রী জাকিরের রাজনৈতিক পিএস রাশেদকে গ্রেপ্তার করেছে ডিবি কুড়িগ্রামের একটি টিম।

বিগত ফ্যাসিস্ট সরকারের সময়কালে সাবেক প্রতিমন্ত্রী জাকিরের সাথে থেকে বিভিন্ন দূর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে গ্রেফতারকৃত রাশেদের বিরুদ্ধে।

রূপালী বাংলাদেশ

Link copied!