× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:১০ পিএম

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:১০ পিএম

ঘাতক ট্রাকটি। ছবি- রূপালী বাংলাদেশ

ঘাতক ট্রাকটি। ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় লালনশাহ সেতু মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়ার মিরপুর থানার হাবিবুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক মো. সিয়াম শেখ (১৬) এবং একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মোটরসাইকেল আরোহী আব্দুর রশিদ (১৬)।

প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে ভেড়ামারা থানাধীন বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ক্যানেলপাড়া হাসপাতাল রোডে জনৈক হোসেন আলীর দোকানের সামনে পাকা সড়কে যাত্রী ছাউনি থেকে ভেড়ামারাগামী একটি মিনি ট্রাক এবং ভেড়ামারা থেকে যাত্রী ছাউনিগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে ভেড়ামারা থানা পুলিশের একটি টিম এবং থানার অফিসার ইনচার্জ পরিদর্শন করেন। দুর্ঘটনায় জড়িত মিনি ট্রাক ও মোটরসাইকেলটি ভেড়ামারা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

মৃত্যুর বিষয় নিশ্চি করে ভেড়ামারা থানার ওসি মো. জাহেদুর রহমান জানান, এ ঘটনায় মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!