× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া ‍ও ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:০৪ পিএম

কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কুষ্টিয়া ‍ও ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:০৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ায় চারটি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে কুষ্টিয়া-২ ও কুষ্টিয়া-৩ আসনে বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীদের বাইরে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। তবে কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালি) ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ পেয়েছে।

কুষ্টিয়া–১ (দৌলতপুর) আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং জামায়াতের প্রার্থী দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ বেলাল উদ্দীন মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

এ ছাড়াও এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিনুল ইসলাম, জাতীয় পার্টির শাহরিয়ার জামিল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বদিরুজ্জামান, গণঅধিকার পরিষদের (জিওপি) শাহাবুল ইসলাম এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) গিয়াস উদ্দিন মনোনয়নপত্র জমা দেন।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এবং জামায়াতের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের নায়েবে আমির আবদুল গফুর। এ ছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর উদ্দিন আহমেদ, খেলাফত মজলিসের আব্দুল হামিদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের বাবুল আক্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী, খেলাফত মজলিসের আরিফুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক মনোনয়নপত্র জমা দেন।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জামায়াতের পক্ষ থেকে জেলা জামায়াতের ইউনিট সদস্য আমির হামজা মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া খেলাফত মজলিসের সিরাজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল্লাহ আকন্দ, গণঅধিকার পরিষদের শরিফুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মীর নাজমুল ইসলাম এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির রুম্পা খাতুন মনোনয়নপত্র জমা দেন।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সবচেয়ে বেশি ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জামায়াতের মনোনীত আফজাল হোসেন, এবং বিএনপির দুই নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন—শেখ সাদী (কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক) ও নুরুল ইসলাম আনছার প্রামাণিক (কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র)। এ ছাড়া বাংলাদেশ লেবার পার্টির শহিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (এএসপি) খায়রুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) তরুণ কুমার ঘোষ, গণফোরামের আব্দুল হাকিম মিঞা এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আবু বক্কর সিদ্দিক মনোনয়নপত্র জমা দেন।

Link copied!