কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আশিকুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাতে মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর ভাঙ্গা বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুল ইসলাম মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামের মহর ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মিরপুর ভাঙ্গা বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা মিরপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার তদন্তকারী কর্মকর্তা আব্দুল আজিজ জানান, “সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। বর্তমানে মৃতদেহটি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।”


