× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৮:৫৮ এএম

কুষ্টিয়ার চার আসনে ২৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৮:৫৮ এএম

প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ছবি : রূপালী বাংলাদেশ

প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে নির্বাচনে অংশ নেওয়া বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৫ জন প্রার্থীর হাতে নিজ দলের প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন প্রার্থীদের সঙ্গে আচরণবিধি-সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন। তিনি সবাইকে নির্বাচন পরিচালনায় আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় জেলা নির্বাচন অফিস ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!