× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৫২ পিএম

আমির হামজার ফেসবুক পেজ উধাও

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৫২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ উধাও হয়ে গেছে। এ বিষয়ে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাতে কু‌ষ্টিয়‌া শহ‌রের থানাপাড়ার বাসভব‌নে সংবাদ সম্মেল‌ন করেন আমির হামজা।

রা‌তে সাংবা‌দিক‌দের আমির হামজা ব‌লেন, দীর্ঘদিন ধরে ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ ও বিদেশের মানুষের কাছে ইসলামের সঠিক ব্যাখ্যা এবং নৈতিকতার কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার অফিসিয়াল পেজের বিরুদ্ধে নিয়‌মিত মিথ্যা রিপোর্ট করছিল। এর ফলে আমার ভেরিফায়েড ফেসবুক পেজটি দুপুর থেকে ডিজেবল হয়ে যায়। এটি একটি পরিকল্পিত সাইবার হামলা। নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি দলের নেতাকর্মীরা ভীত হয়ে এ ধরনের ন্যক্কারজনক সাইবার সন্ত্রাসে জড়িয়েছে বলে আমরা মনে করি। 

আমির হামজা আরও বলেন, অফলাইনের পাশাপাশি অনলাইনে আমার প্রচার ব্যাপক সাড়া ফেলায় প্রতিপক্ষ দলটি দিশেহারা হয়। তারা এখন ডিজিটাল প্ল্যাটফর্মেও বাধা সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। আমরা ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রমাণসহ আপিল করেছি। আমাদের টেকনিক্যাল টিম নিরলসভাবে কাজ করছে পেজটি ফিরিয়ে আনার জন্য। যারা এ ধরনের ডিজিটাল অপরাধের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করার জন্য আমরা প্রয়োজনে দেশের প্রচলিত আইনের সহায়তা নেব।

রূপালী বাংলাদেশ

Link copied!