× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৫:৫২ পিএম

কুষ্টিয়ায় যৌথবাহিনীর নির্বাচনি মহড়া

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৫:৫২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মহড়াটি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এর আগে কুষ্টিয়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন জানান, জেলায় সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন এবং গণভোটে ভোটাররা নিরাপদে ভোট দিতে পারেন সেজন্য যৌথবাহিনী কাজ করছে। কোথাও কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জেলার চারটি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৭৬২ জন। মোট ভোটকেন্দ্র ৫৯৯টিতে ভোট গ্রহণ চলবে।

মহড়ায় পুলিশ সুপার জসীম উদ্দিনসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অংশ নেন। পরে দিনব্যাপী সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়।

Link copied!