× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০২:৩৮ এএম

কু‌ষ্টিয়ার ৪ আসনের ৩টি জামায়াতের, ১টিতে বিএন‌পি

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০২:৩৮ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কু‌ষ্টিয়ার চারটি সংসদীয় আসনে তিন‌টি‌ জামায়াত ও এক‌টিতে বিএন‌পি বিজয়ী হ‌য়ে‌ছে।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএন‌পির প্রার্থী ধা‌নের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারিবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়া‌তের বেলাল উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট। এখানে বিএনপির বি‌দ্রোহী প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা ১৭ হাজার ৮১২ ভোট পে‌য়ে তৃতীয় হয়েছেন।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়া‌তের প্রার্থী আব্দুল গফুর ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধা‌নের শীষ প্রতীকের প্রার্থী ব‌্যা‌রিস্টার রা‌গীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনিত প্রার্থী ইসলা‌মি বক্তা মুফ‌তি আমির হামজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএন‌পি প্রার্থী প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার ধা‌নের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯০৯ ভোট।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়া‌তের প্রার্থী আফজাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএন‌পি মনোনিত সৈয়দ মে‌হেদী আহ‌মেদ রুমী পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট।

রূপালী বাংলাদেশ

Link copied!