× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০১:২৯ এএম

বিএনপি নেতার অফিসে গুলি ও ককটেল বিস্ফোরণ, চা বিক্রেতা গুলিবিদ্ধ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০১:২৯ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসায়িক অফিস লক্ষ্য করে গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুকুর আলী নামে এক চা বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ভেড়ামারার দক্ষিণ রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ৪–৫ জন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিসে এসে তাকে গালিগালাজ করে। এ সময় তারা উপজেলা যুবদল নেতা ও বালু ব্যবসায়ী উজ্জ্বল স্বর্ণকারকে খুঁজতে থাকে।

একপর্যায়ে দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে ৬–৭ রাউন্ড গুলি ছোড়ে এবং দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে অফিসের পাশের একটি চায়ের দোকানে থাকা দোকানদার শুকুর আলী গুলিবিদ্ধ হন। পাশাপাশি পাশের দোকানের কয়েকটি অ্যাকুরিয়াম ভেঙে যায়।

ঘটনার সময় পৌর ও উপজেলা বিএনপির কয়েকজন শীর্ষ নেতাকর্মী অফিসে উপস্থিত ছিলেন। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী আবুল হোসেন বলেন, সারাদিনই ভেড়ামারার পরিস্থিতি উত্তপ্ত ছিল। সকালে উপজেলার বাহাদুরপুর এলাকায় বিএনপির দুটি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুরের দিকে বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়ার বালুঘাটে বিএনপির একটি পক্ষ অন্য পক্ষের অফিস ভাঙচুর করে এবং কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। তাঁর মতে, দিনের এসব ঘটনারই প্রতিফলন রাতে দেখা গেছে।

গুলিবিদ্ধ চা বিক্রেতা শুকুর আলী বলেন, হঠাৎ করে একটি গুলি এসে তাঁর গলায় লাগে। এরপর কয়েকজন দুর্বৃত্ত অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল ছুড়ে দ্রুত চলে যায়।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, দুর্বৃত্তরা তার অফিসে গুলি ও ককটেল নিক্ষেপ করেছে। এতে চা দোকানি শুকুর আলী গুলিবিদ্ধ হয়েছেন। তারা তার অফিস গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে। তিনি দাবি করেন, রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটাতে পারে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জায়েদুর রহমান বলেন, দক্ষিণ রেলগেট এলাকায় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!