ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুষ্টিয়ার জেলা প্রশাসক হলেন তৌহিদ বিন হাসান

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:২২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. তৌহিদ বিন হাসান। রোববার (১৫ মার্চ) তাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি বা পদায়ন করা হয়েছে।

এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।