× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০২:২৩ পিএম

কুষ্টিয়ায় কাপড়ের দোকানে আগুন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০২:২৩ পিএম

কাপড়ের দোকানে আগুন। ছবি : রূপালী বাংলাদেশ

কাপড়ের দোকানে আগুন। ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া শহরে পুরাতন কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন সংলগ্ন নারিকেল তলা এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। দোকানে আগুন লাগার বিষয়টি টের পেয়ে স্থানীয় এক বাসিন্দা ৯৯৯ নম্বরে কল দেয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আরশেদ আলী জানান, আমরা রাত ১০টা ৪৫ মিনিটে সংবাদ পেয়ে শহরের নারিকেল তলা এলাকায় ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। দোকান বন্ধ থাকায় স্থানীয়দের উপস্থিতিতে তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পাশাপাশি দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে থানার ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রূপালী বাংলাদেশ

Link copied!