× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১০:৩৪ পিএম

এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১০:৩৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধের ঘটনায় ৫০ কোটি টাকার ঘুস প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ করতে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট আলহাজ্ব মো. আব্দুল মজিদ।

স্থানীয় নাগরিক হৃদয় হাসান আইনজীবী আবদুল মজিদের মাধ্যমে নোটিশ প্রেরণ করেছেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, সাত দিনের মধ্যে ঘুসদাতাদের নাম প্রকাশ করা বা তাদের আইনের হাতে সোপর্দ করার মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গঠনে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে, সম্প্রতি আমির হামজা প্রকাশ্যে দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ রাখার জন্য তাকে ৫০ কোটি টাকার ঘুস প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘোষণা দেন যে, তাকে কুষ্টিয়ার অবস্থান থেকে সরানো যাবে না। তার এই বক্তব্য পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যখন সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছে, তখন এ ধরনের অপরাধীদের পরিচয় গোপন রাখা সমীচীন নয়। রাষ্ট্রীয় ও শরিয়াহ আইন অনুযায়ী ঘুসদাতা ও গ্রহণকারী উভয়ই অপরাধী। নোটিশে অভিযোগ করা হয়েছে, যারা ঘুসপ্রস্তাব দিয়েছেন, তাদের নাম প্রকাশ না করলে বা আইনের হাতে না দিলে তিনি অপরাধীদের আশ্রয় দিচ্ছেন।

এতে আরও বলা হয়েছে, আমির হামজা কেবল নিজেকে সৎ ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে ঘুস গ্রহণ না করার বিষয়টি প্রচার করেছেন। প্রেরিত আইনি নোটিশে স্পষ্টভাবে আল্টিমেটাম দেওয়া হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে ঘুস প্রস্তাবকারীদের নাম প্রকাশ করতে হবে বা তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে। এতে কুষ্টিয়াবাসীর কাছে দেওয়া দুর্নীতিমুক্ত দেশ গঠনের অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

Link copied!