× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৩:৪৬ পিএম

আলোচিত পীর শামীম হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৩:৪৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর আব্দুর রহমান শামীম (৬৫) ওরফে কালান্দার বাবা হত্যা মামলার অন্যতম আসামি রাজিব মিস্ত্রীকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার।

গ্রেপ্তারকৃত রাজিব মিস্ত্রী দৌলতপুর উপজেলার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের গাজী মিস্ত্রীর ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে র‍্যাব-১২ কুষ্টিয়া ও র‍্যাব-৫ এর একটি যৌথ আভিযানিক দল রাজশাহীর গোদাগাড়ী থানা রোড এলাকার একটি সেলুনের সামনে থেকে ৩ নম্বর এজাহারনামীয় আসামি রাজিব মিস্ত্রীকে গ্রেপ্তার করে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত পীর আব্দুর রহমান শামীমকে ঘিরে পবিত্র কুরআন শরিফ অবমাননার অভিযোগে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে।

এর জেরে ১১ এপ্রিল দুপুরে দৌলতপুর উপজেলার দক্ষিণ ফিলিপনগরে তার আস্তানায় বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। হামলাকারীরা তাকে ও তার অনুসারীদের মারধর করে এবং আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

গুরুতর আহত অবস্থায় শামীমকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শামীমের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার রাজিব মিস্ত্রীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে সোমবার (২৭ এপ্রিল) সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্তের ভিত্তিতে বিপ্লব (২৬) ও আলিফ ইসলাম (২৩) নামের দুই যুবককে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!