× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৩:৩৩ পিএম

কুষ্টিয়ার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৩:৩৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলা সদকি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  অভিযুক্ত কিশোর এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশু বাড়ির পাশে পড়ার জন্য প্রতিদিনের মতোই গিয়েছিল। পড়া শেষ করে প্রবল বৃষ্টির কারণে ওখানেই ছিল শিশুটি। শিশুটির সাথে অভিযুক্ত কিশোরের বোনও পড়ে। সেখান থেকে বোনকে বাড়িতে রেখে আসে। পরে আবারও সেখানে গেলে বৃষ্টি হওয়ায় ছাতার মধ্যে করে পাশে একটি জরাজীর্ণ ঘরে আটকে রেখে ধর্ষণ করে।

শিশুটি কান্নাকাটি শুরু করলে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি টের পেয়ে ঘরে মধ্যে গিয়ে দেখেন শিশুটি কান্নাকাটি করছে। সে সময়ে অভিযুক্ত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে  কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে দায়িত্বরত চিকিৎসক।

ধর্ষণের শিকার শিশুটির দাদা জানান, ছোট থেকে নাতনি তার নানা বাড়িতে বড় হয়েছে। সেখানে পড়াশোনা করে। জানতে পারলাম নাতনিকে প্রতিবেশী কিশোর ধর্ষণ করেছে। আমরা বিচারের আশায় থানায় আসি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে এ জন্য কঠিন শাস্তি চাই রিফাতের। 

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, আসামি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!