× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:১৩ এএম

কুষ্টিয়ায় গভীর রাতে তেল পাম্পে বাইকারদের দীর্ঘ লাইন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:১৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় তেল পাম্পগুলোতে পেট্রল সংগ্রহ করতে হঠাৎ করে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দিতে দেখা গেছে।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যার পর প্রথমে জেলার দৌলতপুর উপজেলার তেল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনের খবর আসে। 

এরপর রাত দশটার পর থেকে কুষ্টিয়া শহরের তেল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের হুড়োহুড়ি করে তেল নিতে দেখা যায়। সবাই এক সঙ্গে তেল নিতে আসায় হিমশিম খেতে দেখা যায় পাম্পের কর্মচারীদের। রাত ১২টার দিকে কুষ্টিয়া শহরের অধিকাংশ তেল পাম্প কর্তৃপক্ষ পেট্রোল বিক্রি বন্ধ করে দেন।

তবে ঠিক কি কারণে তেল পাম্পগুলোতে সবাই এক সঙ্গে পেট্রোল নিতে ঝুঁকছেন তা পরিষ্কার করে বলেনি কেউ।

শহরের কুষ্টিয়া স্টোর নামের তেল পাম্পে কথা হয় তেল নিতে আসা আব্দুল জলিলের সঙ্গে। তিনি বলেন, ‘সন্ধ্যার পর থেকে শুনছি আবার নাকি তেলের সংকট হচ্ছে। তাই আগেভাগে একটু তেল নেয়ার চেষ্টা করছি।’

হাফিজ উদ্দিন নামে অপর এক মোটরসাইকেল চালক জানান, অনেকেই পাম্পে তেল নিতে আসছে তাদের দেখাদেখি তিনিও এসেছেন।

তবে শহরের মোজাফফর ফিলিং স্টেশনের ম্যানেজার আল মামুন জানান, তেলের সরবরাহ স্বাভাবিক আছে। তবে কি কারণে সবাই এক সঙ্গে অনেক মোটরসাইকেল চালক তেল নিতে আসছেন সেটা তারা বুঝতে পারছেন না।

তিনি বলেন, তেল সংকটের গুজব কারা ছড়িয়েছে তা বোধগম্য নয়। এদিকে পরিস্থিতি সামাল দিতে রাত ১২টার পর শহরের তেল পামগুলো থেকে পেট্রল সরবরাহ বন্ধ করে দেয়া হয়। একই ধরনের খবর পাওয়া গেছে জেলার উপজেলা শহরের তেল পাম্পগুলো থেকে।

রূপালী বাংলাদেশ

Link copied!