× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৮:২৯ পিএম

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে সরকার : এমপি বাবুল

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৮:২৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতে যারা পড়ালেখায় ভালো ফল করবে, তাদের আরও বড় পরিসরে বিভিন্ন ধরনের শিক্ষা সহায়তা দেওয়া হবে।

সোমবার (২০ জুলাই) আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী উন্নয়ন ও বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে স্কুল ব্যাগ এবং অসচ্ছল শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল বিতরণ করা হয়। দুপুরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পানির ফিল্টার, সিলিং ফ্যান, বেঞ্চ, গাছের চারা এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ ‘চাইল্ড ফ্যাসিলিটি কিট বক্স’ বিতরণ করা হয়।

শিক্ষার পাশাপাশি কৃষকদের সহায়তায়ও বিশেষ উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে অসহায় ও অসচ্ছল কৃষকদের মধ্যে আধুনিক কৃষি সহায়তা হিসেবে কীটনাশক স্প্রে মেশিন এবং আসন্ন খরিপ মৌসুমের জন্য গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল নবনির্মিত ‘আদিতমারী উপজেলা পরিদর্শন কক্ষ’-এর উদ্বোধন করেন।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উন্নয়ন ও বিতরণ কার্যক্রমকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Link copied!