× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৬:৩৯ পিএম

লক্ষ্মীপুরে পুকুরে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৬:৩৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত এ প্রতিবেদন লেখা হলেও যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ।

এর আগে দুপুরে ভবানীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরমনসা গ্রামের শাহজাহান ডাক্তার বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে ওই যুবককে কেউ শনাক্ত করতে পারেনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ‘মৃত ব্যক্তি অজ্ঞাত। তার মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।’

Link copied!