× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০২:২২ পিএম

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০২:২২ পিএম

লক্ষ্মীপুর জেলা কারাগার। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুর জেলা কারাগার। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে ডাকাতি মামলার এক আসামি আবুল বাশার (৫০) মারা গেছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাশার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি রাতে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকায় আরব আলী মোল্লার বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হামলা চালায়। ডাকাতরা দাউদ আলীর বসতঘর থেকে নগদ ৬৪ হাজার টাকা, ১১ আনা ওজনের স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ১ লাখ ৫২ হাজার টাকা) এবং ৬টি মোবাইল ফোনসহ ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নেয়।

পুলিশ অভিযান চালিয়ে ১৫ জানুয়ারি বাশারসহ ৩ জনকে গ্রেপ্তার করে। বাকিরা হলেন- বাদশা মিয়া ও আলা উদ্দিন। বাশারের স্বীকারোক্তি অনুযায়ী পলাতক আসামি রাসেলের বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা এবং রনজিত কুরির কারখানা থেকে ৬ আনা ৪ রতি স্বর্ণ উদ্ধার করা হয়। 

এ ছাড়া নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভবানী জীবনপুরে অভিযান চালিয়ে আসামি জায়েদ ওরফে জাহেদের বসতঘর থেকে একটি অবৈধ দেশীয় এলজি ও নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়। বাশারের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল জানান, বাশার ১৬ জানুয়ারি কারাগারে আসেন। পূর্বেও তিনি বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন। তিনি শ্বাসকষ্ট ও হার্টের সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে বাথরুম থেকে বের হয়ে ওয়ার্ডে আসার পর হঠাৎ বসে পড়েন। পরে তাকে কারা হাসপাতাল এবং সেখান থেকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!