ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রামগঞ্জে মাদক-চাঁদাবাজি নির্মূলের ঘোষণা বিএনপি প্রার্থীর

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৬:৪৩ পিএম
বক্তব্য দেন লক্ষীপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সাহাদাত হোসেন সেলিম। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষীপুর-১ (রামগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সাহাদাত হোসেন সেলিম এমপি নির্বাচিত হলে রামগঞ্জকে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও শালিস বানিজ্য চিরতরে নির্মূল করার ঘোষণা দিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার ভাটর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক, পথসভা ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সুফিয়ান জুয়েলের উপস্থাপনায় এতে বিশেষ অতিথির বক্তব্য  দেন উপজেলা বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ভিপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার সতু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।