× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:৪৯ এএম

ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:৪৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুরে একটি ভোটকেন্দ্রে স্থাপিত দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি তাদের নজরে আসে।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিদ্যালয়ের কার্যক্রম শেষ করে শিক্ষকরা চলে যান। এরপর টানা তিন দিন বিদ্যালয় বন্ধ ছিল। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় খুলে শিক্ষকরা দেখতে পান, নিচতলায় স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুটি খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার সরেজমিনে গিয়ে একই চিত্র দেখা যায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম বলেন, ‘নির্ধারিত সময় অনুযায়ী স্কুল বন্ধ করে আমরা বাড়ি যাই। তিন দিন পর এসে দেখি ভোটকেন্দ্রে লাগানো দুটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

ঘটনার প্রতিক্রিয়ায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে এটি একটি বড় বাধা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টি বা কারচুপির উদ্দেশ্যেই সিসি ক্যামেরা চুরির মতো ঘটনা ঘটতে পারে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!