× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:৫২ পিএম

জামায়াত কর্মীর বাড়িতে আগুন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:৫২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের উত্তর সমেষপুর গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বসতবাড়ির ভবন ও ভেতরে থাকা ফার্নিচারসহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুর হোসেন জানান, ঘটনার সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্লাস ভেঙে ভবনের ভেতরে আগুন ধরিয়ে দেয়।

আগুনে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ফার্নিচারসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পাশের বাড়ির রুবেল ও তার স্ত্রী চিৎকার করলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় অর্ধশতাধিক মানুষ বালতি ও কলসিতে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

রামগঞ্জ থানার ওসি বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!