× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০১:৩৭ পিএম

জনগণের সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব : পানিসম্পদ মন্ত্রী 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০১:৩৭ পিএম

বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : রূপালী বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের জনগণ, দেশবাসী সবাইকে নিয়ে আমরা যেন আগামী দিনে নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়তে পারি সেজন্য পবিত্র মাহে রমজান শেষে ঈদের দিনে সবার সহযোগিতা কামনা করছি। বিশেষভাবে সবার আন্তরিকতা সহযোগিতার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব। 

শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক।  

পানিসম্পদ মন্ত্রী বলেন, ঈদ আনন্দের দিন, ঈদ খুশির দিন। আমরা সবাই মিলে একসঙ্গে ঈদ উদযাপন করছি, ঈদ মোবারক। প্রধানমন্ত্রী সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এক মাস অতিবাহিত হয়েছে, আমরা সরকারে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি, খুবই দৃশ্যমান আমাদের আন্তরিকতা। দেশবাসীর সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সবার পাশে দাঁড়িয়েছি। 

মন্ত্রীর সঙ্গে জেলা মডেল মসজিদে ঈদের প্রধান জামাতে অংশ নেন জেলা প্রশাসক মেহেদী হাসান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা।

Link copied!