× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৯:০৭ পিএম

গণভোটের রায় অমান্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে ১১ দলের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৯:০৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে গণভোটের রায় অমান্য এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিক্ষোভ মিছিল করেছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর নজির আহম্মদ, সেক্রেটারি এ.আর. হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, এবি পার্টি-এর জেলা সভাপতি খালেদ সাইফুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আলমগীর হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, ভোটের পর বিএনপি জনগণের রায়কে উপেক্ষা করছে। জনগণকে সঙ্গে নিয়ে গণভোট বাস্তবায়নের পথে এগিয়ে যাবে বিরোধী জোট। তারা বলেন, জনগণের ভোটে সরকার গঠন বৈধ হলে জনগণের ভোটে সংস্কারও বৈধ হতে হবে—এ ধরনের দ্বিচারিতা জনগণ মেনে নেবে না।

তারা আরও বলেন, গণভোটকে অবজ্ঞা করে বিএনপি জাতিকে অপমান করেছে। সরকার জনস্বার্থের বাইরে গেলে রাজপথ ও সংসদ—উভয় জায়গাতেই কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

Link copied!