লক্ষ্মীপুরে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান গাজী ও জয়নাল আবেদিন নামে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় ৩টি মোবাইলফোন সেটসহ তাদের বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে জেলা শহরের ঝুমুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, একটি প্রাইভেটকারের মাধ্যমে ইয়াবার চালান নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক, একটি প্রাইভেটকার ও ৩টি মোবাইল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আদনান আরিফ রিফাত বলেন, ইমরানের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে আটক দুইজন লক্ষ্মীপুর হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। তবে তারা কোন এলাকায় যাবে, তা নির্দিষ্ট করে বলেননি।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক কাজি রতন বলেন, বৃষ্টিতে বেশ কিছু শেডে পানিতে মালামাল ভিজেছে। পাওয়ার পাম্প দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে। তবে অবিরাম বৃষ্টি হওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে। বৃষ্টি বন্ধ হলে সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

