× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৭:৩৯ পিএম

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৭:৩৯ পিএম

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা বিল্লাল হোসেন আটক। ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা বিল্লাল হোসেন আটক। ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুর সদরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।

লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি।’

আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

Link copied!