× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৩:৪৫ পিএম

লক্ষ্মীপুরে ওষুধের দোকানের আড়ালে মদ বিক্রি, আটক ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৩:৪৫ পিএম

আটককৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

আটককৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে ওষুধের দোকানের আড়ালে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানে ২৩ লিটার কেরু মদ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার থানা রোড এলাকায় প্রথমে ‘জয় ফার্মা’ নামে একটি ওষুধের দোকানে এবং পরে সেটির পেছনের বাসায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন: লক্ষ্মীপুর জেলা জজ আদালতের আইনজীবী কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা এবং দোকানের কর্মচারী শ্রী ধাম বাছার। আটক কিশোর কুমারের বাড়ি পৌর শহরের বাঞ্চানগর এলাকায়, জয় তার ছেলে এবং শ্রী ধাম চাঁদপুরের হাইমচরের মৃত অনিল চন্দ্র বাছারের ছেলে।

সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান, ‘দীর্ঘদিন ধরে কিশোর কুমার সাহা তার ওষুধের দোকানের আড়ালে মদ বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে তাদের থানায় হস্তান্তর করা হবে।’

Link copied!