× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:১৫ পিএম

ট্রাকের কেবিন থেকে ভারতীয় চালকের মরদেহ উদ্ধার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:১৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থলবন্দরের ট্রাক ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ভেতর থেকে এক ভারতীয় চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ট্রাকের কেবিনে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। নিহত চালকের নাম সনম তামাং (৩৩)।

তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার মন্ডলপাড়া গ্রামের কাঞ্ছা তামাং-এর ছেলে। সনম তামাং নিয়মিত চ্যাংড়াবান্ধা থেকে বুড়িমারী স্থলবন্দরে পণ্য পরিবহনের কাজ করতেন।

স্থলবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তিনি ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর হয়ে ভুটানি পাথরবোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

বুড়িমারী স্থলবন্দরে নির্ধারিত স্থানে পাথর খালাস করার পর ট্রাকটি বন্দরের ইয়ার্ডে পার্ক করেন। রাতের দিকে অন্য চালকদের মতোই তিনি নিজ ট্রাকের কেবিনে ঘুমাতে যান।

শুক্রবার সকালে ভারতে ফিরে যাওয়ার কথা ছিল। সকাল ৬টার দিকে পাশের ট্রাকে থাকা সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে কেবিনের কাছে গিয়ে দেখেন, সনম তামাং নিথর অবস্থায় পড়ে আছেন। পরে বিষয়টি দ্রুত স্থলবন্দর কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হচ্ছে।

রিপোর্ট হাতে পাওয়া এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থলবন্দরের অন্যান্য পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!